বিজয়নগর উপজেলা পরিদর্শনে ডিসি মোঃ আবু সাঈদ: উন্নয়ন ও মাদকবিরোধী বার্তা জোরদার
রিপোর্ট-মীর মোহাম্মদ আলী


অদ্য ০৭-০৪-২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আবু সাঈদ বিজয়নগর উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি খাল খনন কর্মসূচির আওতাভুক্ত বোয়ালিয়া খাল, উপজেলা অফিস ও থানা পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর কার্যকর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উক্ত সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণ নিশ্চিতকরণে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্ট মীর মোহাম্মদ আলী








