ব্রাহ্মণ্বাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন খাটিখাতা হাইওয়ে পুলিশের অভিযানে গাজা আটক
মীর মোহাম্মদ আলী ।


ব্রাহ্মণ্বাড়িয়া জেলা আশুগঞ্জ থানাধীন খাটিখাতা হায়ওয়ে পুলিশের অভিযানে গাজা আটক।
অদ্য ইং ০২/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ০৪:১৫ ঘটিকার সময় এটিএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বিশ্বরোড হতে আশুগঞ্জ গামী একটি মাইক্রোবাস (যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) সিগনাল দেয়।
তখন উক্ত গাড়ির ড্রাইভার গাড়িটি দ্রুতগতিতে আশুগঞ্জের দিকে যাওয়ার সময় এটিএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ পিছন থেকে ধাওয়া দিলে অজ্ঞাত নামা ড্রাইভার মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে গাড়িটি তল্লাশি করলে উহার ভিতরে ১০৮ কেজি গাঁজা পাওয়া যায়। গাড়ি এবং গাঁজা জব্দতালিকা মূলে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








