ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা
ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। আজ শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।


ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। আজ শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ ছিল বলে ইউরো-মেডিটেরিনিয়ান সিসমোলজিকাল সেন্টার জানিয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি সাতক্ষীরার আশাশুনি।
তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খুলনা, যশোর ও রাজশাহী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বাংলাদেশের ভূমিকম্পে কেঁপেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাও। ভয়ে এবং আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে অনেকে বাইরে বেরিয়ে যান। কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়ার খবর মিলেছে।
এরআগে ২৫ ফেব্রুয়ারি সবশেষ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।
নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। এছাড়াও আহত হন কয়েক শ মানুষ।








